Sproutgigs কি? Sproutgigs এ অ্যাকাউন্ট খোলার পূর্ণাঙ্গ গাইড।
SproutGigs-এ অ্যাকাউন্ট খোলার নিয়ম, প্রয়োজনীয় তথ্য, অ্যাকাউন্ট আপডেট, ইমেইল ভেরিফিকেশন ও KYC করার পদ্ধতি ধাপে ধাপে জানুন।
অনলাইন অনেকে কাজ খুঁজতেছেন কিন্তু আপনার সামনে Sproutgigs আসেনি, এমন টা হওয়া অনেকটাই দুর্লভ বলে মনে করি। কারণ microjob প্লাট ফর্ম গুলির মধ্যে Sproutgigs অতি পরিচিত একটি অনলাইন আর্নিং ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম। আমরা অনেকেই নতুন নতুন অনলাইন ইনকাম সম্পর্কে জানতেছি বা শেখার চেষ্টায় আছি। পুরাতন যারা আছি, তারা তো মোটামুটি এ সব মাইক্রজোব ওয়েবসাইট আগে থেকেই কাজ করতেছি। তাই পুরাতুনরা চাইলে এই আর্টিকেল ইগনোর করতে পারি। আমার লেখার উদ্যেশ্য মূলত নতুনদের জন্য। তাই নতুনদের বলবো মনোযোগ সহকারে পোস্টটি পড়ে, তারপর কাজ করার জন্য।
তো প্রথমে একটু Sproutgigs সম্পর্কে জেনে নেই।
SproutGigs কী?
SproutGigs হলো একটি অনলাইন মাইক্রো-জব প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ছোট কাজ সম্পন্ন করে অনলাইনে আয় করার সুযোগ পাওয়া যায়। এখানে সাধারণত ডেটা সংগ্রহ, ওয়েবসাইট বা অ্যাপ পরীক্ষা, সার্ভে, সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কাজ এবং অন্যান্য ছোটখাটো ডিজিটাল কাজ পাওয়া যায়। যেমন: ইউটিউবে ভিডিও দেখা,Facebook page লাইক করা, টেলিগ্রাম এ রেফার করা, ওয়েবসাইট ভিজিট করা ইত্যাদি।
কাজের ধরন অনুযায়ী প্রতিটি কাজের পারিশ্রমিক আলাদা হয়। কোনো কাজ করার আগে কাজটির নির্দেশনা, প্রয়োজনীয় যোগ্যতা এবং কত টাকা দেওয়া হবে—এসব বিষয় ভালোভাবে দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি কাজের নিয়ম এক নয় এবং ভুলভাবে কাজ করলে কাজটি গ্রহণ নাও হতে পারে।
SproutGigs-এ কাজ করতে সাধারণত একটি অ্যাকাউন্ট তৈরি করে উপলভ্য কাজগুলো থেকে নিজের উপযোগী কাজ বেছে নিতে হয়। তবে অনলাইনে কাজ করার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক থাকা উচিত।
Sproutgigs সম্পর্কে মোটামুটি তো ধারণা পেলেন। এবার হাতেকলমে শিখেয়ে দিবো কীভাবে sproutgigs এ অ্যাকাউন্ট তৈরি করবেন।
SproutGigs-এ অ্যাকাউন্ট করতে যা যা লাগে
SproutGigs-এ অ্যাকাউন্ট তৈরি করতে খুব বেশি কিছু লাগে না। সাধারণভাবে একটি সচল ইমেইল ঠিকানা, একটি ব্যবহারযোগ্য মোবাইল বা কম্পিউটার এবং নিজের কিছু মৌলিক তথ্য প্রয়োজন হয়।
অ্যাকাউন্ট খোলার সময় সাধারণত নাম, ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ডের মতো তথ্য দিতে হয়। ইমেইল যাচাই করার প্রয়োজন হতে পারে, তাই নিজের ব্যবহার করা সচল ইমেইল দেওয়া ভালো। কাজের ধরন বা প্ল্যাটফর্মের যাচাই প্রক্রিয়া অনুযায়ী অতিরিক্ত তথ্যও চাওয়া হতে পারে।
আরো পড়ুনঃ
জিমেইল তৈরি করে প্রতিদিন ইনকাম করুন ২০০+ টাকা (সম্পূর্ণ ফ্রি)
অ্যাকাউন্ট তৈরি করার আগে নিজের সঠিক তথ্য ব্যবহার করা এবং প্ল্যাটফর্মের নিয়মগুলো পড়ে নেওয়া গুরুত্বপূর্ণ। একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট ব্যবহার বা ভুল তথ্য দেওয়ার মতো কাজ অ্যাকাউন্টের ওপর সমস্যা তৈরি করতে পারে।
Sproutgigs এ অ্যাকাউন্ট তৈরির নিয়ম ধাপে ধাপে
আমি আপনাদের সুবিধার্থে সব ধাপগুলি স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দিলাম। আপনারা আগে পুরো আর্টিকেল পরেনিন তারপর অ্যাকাউন্ট করুন, তাহলে কোনো ঝামেলায় পড়তে হবে না।
প্রথমেই এই লিংকে প্রবেশ করুন, তারপর উপরের ডান কর্নারে থাকা signup বাটনে ক্লিক করুন।

Singup এ ক্লিক করলে নিচের মতো একটি পেজ ওপেন হবে, সেখানে i am Freelancer অপশনটি মার্ক করুন।
নোট: sproutgigs এ দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। সেগুলি হচ্ছে ফ্রিল্যান্সার এবং বায়ার। Freelancer অ্যাকাউন্ট তাদের জন্যে যারা sproutgigs এ কাজ করে টাকা ইনকাম করতে চান আর buyer অ্যাকাউন্ট তাদের জন্যে যারা নিজের কাজ পোস্ট করে ফ্রিল্যান্সার দ্বারা করিয়ে নিতে চান।
এর পর First name,last name, nick name ফিল্ড গুলি সঠিক ভাবে পূরণ করুন। নিক নাম সবসময় অন্যন্য দেওয়ার চেষ্টা করবেন। আর নামের শেষে কোনো স্পেস রাখবেন না, তাহলে কিন্তু ইরর দেখাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না।

এর পরে নিচের ছবির মতো করে Email বক্সে Email দিন, পাসওয়ার্ড এর জায়গায় password দিন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তারপর Country বাংলাদেশ সিলেক্ট করে, সব অপশন agree মার্ক করে দিন।এর পর সব কিছু একবার চেক দিয়ে Singup বাটনে ক্লিক করুন

সঠিক ভাবে singup করলে, আপনার email এ একটি কনফার্মেশন লিংক যাবে, সেই ইমেইল ওপেন করে, সেখানে থাকা লিংকে ক্লিক করুন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করুন।

ব্যাস আপনার sproutgigs ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলো।
সতর্কতা: কখনো কোথায় অ্যাকাউন্ট তথ্য যেমন ইমেইল পাসওয়ার্ড ইত্যাদি অন্য কারো সাথে share করবেন না। একই ডিভাইস থেকে একের অধিক অ্যাকাউন্ট তৈরির চেষ্টা করবেন না, অন্যথায় আপনার মেইন অ্যাকাউন্ট সহ সকল অ্যাকাউন্ট ব্লক হতে পারে। এছাড়াও sproutgigs এর প্রাইভেসি পলিসি, টার্মস এবং কন্ডিশন পড়ে নিবেন।
SproutGigs অ্যাকাউন্ট তথ্য আপডেট করার নিয়ম
SproutGigs অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত তথ্য পরিবর্তন বা সংশোধন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১: SproutGigs অ্যাকাউন্টে লগইন করুন
প্রথমে SproutGigs ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করুন।
ধাপ ২: Account Settings এ যান
লগইন করার পর আপনার অ্যাকাউন্টের Settings বা Account Settings অংশে প্রবেশ করুন। এখান থেকেই অ্যাকাউন্টের বিভিন্ন সেটিংস ও তথ্য পরিচালনা করা যায়।

ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করুন
আপনার অ্যাকাউন্টে যে তথ্য পরিবর্তনের সুযোগ রয়েছে, সেটি নির্বাচন করে প্রয়োজনীয় সংশোধন করুন। তথ্য দেওয়ার সময় নিজের সঠিক ও বর্তমান তথ্য ব্যবহার করুন।
যেমন: প্রোফাইল, পেমেন্ট মেথড, টু ফ্যাক্টর অথেনটিকেশন, সিকিউরিটি ইত্যাদি।
ধাপ ৪: পরিবর্তন সংরক্ষণ করুন
তথ্য পরিবর্তন করার পর Save, Update বা একই ধরনের বাটনে ক্লিক করে পরিবর্তন সংরক্ষণ করুন।
ধাপ ৫: তথ্য যাচাই করুন
আপডেট সম্পন্ন হওয়ার পর আবার Account Settings থেকে তথ্যগুলো ঠিকভাবে পরিবর্তন হয়েছে কি না দেখে নিন। কোনো তথ্য পরিবর্তনের অপশন না থাকলে নিজের মতো করে ভুল তথ্য দেওয়া উচিত নয়; প্রয়োজনে SproutGigs Support-এর সঙ্গে যোগাযোগ করুন।
আরো দেখুন:
অনলাইনে কি কি কাজ করে টাকা ইনকাম করা যায়? বাস্তবসম্মত কাজের তালিকা
গুরুত্বপূর্ণ: SproutGigs-এর নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টের তথ্য সঠিক ও হালনাগাদ রাখা ব্যবহারকারীর দায়িত্ব। ভুল বা অসত্য তথ্য অ্যাকাউন্টে সমস্যা তৈরি করতে পারে।
SproutGigs KYC ভেরিফাই করার নিয়ম
SproutGigs অ্যাকাউন্টে KYC বা পরিচয় যাচাই করতে প্রথমে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। এরপর Account Settings থেকে Identity/KYC অপশনে প্রবেশ করুন।
ধাপ ১: KYC অপশনে যান
Account Settings-এর Identity/KYC বিভাগে প্রবেশ করলে আপনার পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা দেখতে পাবেন।

ধাপ ২: ব্যক্তিগত তথ্য দিন
ফর্মে আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন। অ্যাকাউন্টে দেওয়া তথ্যের সঙ্গে পরিচয়পত্রের তথ্য মিল থাকা গুরুত্বপূর্ণ।
ধাপ ৩: পরিচয়পত্র জমা দিন
SproutGigs যে ধরনের পরিচয়পত্র চায়, সেটি নির্বাচন করে পরিষ্কার ছবি বা প্রয়োজনীয় কপি আপলোড করুন। ছবিটি যেন ঝাপসা, কাটা বা সম্পাদিত না হয়।
ধাপ ৪: তথ্য যাচাই করুন
জমা দেওয়ার আগে নাম, জন্মতারিখ, ঠিকানা এবং আপলোড করা নথির তথ্য ভালোভাবে মিলিয়ে দেখুন। ভুল তথ্য থাকলে যাচাইয়ে সমস্যা হতে পারে।
ধাপ ৫: KYC আবেদন জমা দিন
সব তথ্য ঠিক থাকলে Save Personal Information বা সংশ্লিষ্ট Submit অপশনে চাপ দিয়ে তথ্য জমা দিন। এরপর SproutGigs আপনার দেওয়া তথ্য পর্যালোচনা করবে।

গুরুত্বপূর্ণ: KYC-এর জন্য নিজের আসল ও সঠিক তথ্য ব্যবহার করুন। SproutGigs-এর নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টের তথ্য সঠিক ও হালনাগাদ রাখা ব্যবহারকারীর দায়িত্ব। পরিচয়পত্রে থাকা তথ্যের সঙ্গে অ্যাকাউন্টের তথ্য অসামঞ্জস্যপূর্ণ হলে সমস্যা হতে পারে। এছাড়াও কাজ শুরু অথবা ইনকাম শুরু করার জন্যে KYC আপডেট করা জরুরি নয়।
তো আশাকরি sproutgigs এর অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং KYC আপডেট সম্পর্কে এই বিস্তারিত আলোচনা সঠিক ভাবে বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য বুঝাতে চেষ্টা করবো। এছাড়াও আমি পরবর্তীতে sproutgigs থেকে কি ভাবে ইনকাম করা যায় তা নিয়ে আরো নতুন নতুন পোস্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আমাদের BanglaTrick এর সাথেই থাকুন ধন্যবাদ।
